২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে রণবীর সিংয়ের নামে ট্রেন

সম্প্রতি সুইজারল্যান্ডের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন রণবীর সিং। এবার এই ভারতীয় তারকার নামে এক ট্রেনের নামকরণ করল সুইজারল্যান্ড সরকার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 11:48 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

‘পদ্মাবত’ চলচ্চিত্রে খল চরিত্র খিলজির ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়েই সুনাম অর্জন করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এই খ্যাতি তাকে তার সমসাময়িক অভিনেতাদের থেকে অনেক উপরে উঠিয়েছে। সেই খ্যাতির মুকুটে যোগ হলো আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি।

ডেকান ক্রনিকল সূত্রে জানা গেছে, এই প্রথম কোনও ভারতীয় অভিনেতার নামে সুইজারল্যান্ডের ট্রেনের নামকরণ করা হল। নাম দেওয়া হয়েছে ‘রণবীর অন ট্যুর’।

আল্পসের প্রসিদ্ধ গোল্ডেন লাইনে চলবে এই রণবীরের নামাঙ্কিত ট্রেন। আগামী ৩০ এপ্রিল যাত্রা শুরু করবে 'রণবীর অন ট্যুর'।

কিছুদিন আগেই সুইজারল্যান্ডের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন রণবীর সিং।

 

সুইজারল্যান্ডে গিয়ে ব্রিটিশ রক ব্যান্ড 'কুইন'-এর প্রধান গায়ক ফ্রেডি মার্কারির মুর্তির সামনে দাঁড়িয়ে তার গানের সঙ্গে নাচলেন রণবীর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে রণবীরের সেই নাচ।

 

তার এই ছবির মতো দেশ ভ্রমণের বেশকিছু ছবি ভক্তদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।