২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতটি হলে মুক্তি পাবে ‘আলতা বানু’

অরুণ চৌধুরীর পরিচালনায় ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘আলতা বানু’ চলচ্চিত্রটি দেশের সাতটি হলে মুক্তি পাবে ২০ এপ্রিল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2018, 08:05 PM

Updated : 08 Apr 2022, 06:14 PM

বুধবার এ তথ্য জানিয়েছেন ছবিটির পরিচালক। চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে বুধবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, অভিনেত্রী দিলারা জামান, নির্মাতা অরুণ চৌধুরী, চিত্রনাট্যকার বৃন্দাবন দাস, নরেশ ভূঁইয়া, সংগীত পরিচালক ফরিদ আহমেদ প্রমুখ।

ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস। দুই বোনের এক অনন্য গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে। দুই বোনের চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম,ফারজানা রিক্তা।

এছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ।

সংবাদ সম্মেলনে ছবিটির নানাদিক নিয়ে কথা বলেন অতিথিরা। সংবাদ সম্মেলন শেষে প্রমোশনাল উপলক্ষে গত ৩ এপ্রিল সিস্টারহুড নামে একটি সেলফি কনটেস্টের আয়োজন করা হয়েছিল।

প্রায় ৫৭ হাজার লাইকার কয়েক হাজার সেলফির মধ্যে থেকে ১০টি সেলফিকে সেরা বিবেচনায় এনে তাদের পুরস্কৃত করা হয়।