২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুজাতার ‘রুপবান’ হলেন ভাবনা

বিটিভির নিজস্ব আয়োজনে বাংলার লোককাহিনি অবলম্বনে তৈরি হলো বিশেষ নাটক ‘রূপবান’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 05:28 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

১৯৬৫ সালে সালাউদ্দিনের চিত্রনাট্য ও পরিচালনায় লোককাহিনি অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্র ‘রূপবান’। এবার সেই গল্পটিই নাটকে নির্মাণ করলো বাংলাদেশ টেলিভিশন। বিটিভি মহাপরিচালক এসএম হারুণ অর রশীদের পরিকল্পনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। নাটকটির নির্দেশনা ও নাট্যরূপ দিয়েছেন অনিমেষ আইচ। রূপবান চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।

বিটিভির নিজস্ব স্টুডিওতে সেট নির্মাণ করে সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে।

চলচ্চিত্রে রুপবান চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা সুজাতা। প্রায় আট দশক পর নাটকে সেই চরিত্রটিতে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, “এই প্রথম আমি রূপকথা নির্ভর কাজ কাজ করলাম। খুবই চমৎকার ও সম্মানজনক একটা কাজ ছিলো। আগে কখনো কল্পনাই করতে পারিনি এমন একটা কাজ আমি করবো। আমি বলবো এটা আর্কাইভে রেখে দেয়ার মতো কাজ হয়েছে। সারাজীবন থাকবে। আমি বলতে পারবো, রূপবান হয়েছিলাম।”

ভাবনা ছাড়া অন্যান্য চরিত্রে জয়ন্ত চট্টোপাধ্যায়, আজাদ আবুল কালাম, তুষার খান, ফারুক আহমেদ, ডা. এজাজ, শুভাশীষ ভৌমিক প্রমুখ। নাটকটি প্রচারিত হবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রাত ৮টার সংবাদের পর বিটিভিতে।