‘একটি রুনার ঘরের গল্প’
দুই দশক পর চলচ্চিত্রে নির্মাণে ফিরলেন চিত্রনায়ক আলমগীর। তার পরিচালনায় ষষ্ঠ ছবি ‘একটি সিনেমার গল্প’ সারাদেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল। তার আগে বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির গানমুক্তির আয়োজনে উপস্থিত হলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই।
‘একটি সিনেমার গল্প’ নির্মাতা আলমগীর চলচ্চিত্রটিতে অভিনয়ও করেছেন। চলচ্চিত্রের একটি গানে প্রথম বারের মতো সুর করেছেন তার স্ত্রী উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। গানটি গেয়েছেন আলমগীর কন্যা আঁখি আলমগীর।
বুধবার সন্ধ্যায় তাই তাদের বক্তব্যেও উঠে এলো সিনেমাটি নির্মাণের পেছনের গল্প। নিজের বক্তব্য দিতে এসে রুনা লায়লা মজা করে বললেন, “সিনেমাটির জন্য আলমগীর সাহেবের চেহারা গত ৬-৭ মাস খুব একটা দেখিনি। তাই উনার পরবর্তী সিনেমার নাম হবে ‘একটি রুনার ঘরের গল্প’।”
ছবি: নয়ন কুমার
আমি বলেছিলাম, সিনেমার প্রতি আমার ইমোশন, ভালোবাসা, দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে আবারও পরিচালনা করতে চাই। উত্তর শুনে রুনা লায়লা আর টুঁ শব্দটিও করেননি।”
‘রুনার ঘরের গল্প’ এখানেই শেষ নয়, চলচ্চিত্রটিতে আলমগীর গানের জন্য যখন রুনাকে অনুরোধ করেন তখন রুনা লায়লা কী উত্তর দিয়েছিলেন তাও জানা গেলো ‘একটি সিনেমার গল্প’ সন্ধ্যায়।
ছবি: নয়ন কুমার
আঁখি আলমগীরের বক্তব্যে পাওয়া গেল গানে রুনা লায়লার প্রথম সুরারোপের পেছনের গল্প। স্টেজ মাতানো শিল্পী আঁখি কেন ক্লাসিক্যাল ঘরানার গান করেন না এমন অভিযোগ ছিলো রুনার।
আঁখির পাল্টা অনুরোধ, “আমার জন্য আপনি এমন একটা গানের সুর করেন না আন্টি”।
ছবি: নয়ন কুমার
আঁখি মজা করে বললেন,“বাবা আমার গানটা ছিনিয়ে নিয়েছেন ।”
গানটি গাইতে আঁখিকে কম ধকলও সইতে হয়নি। টানা একমাস স্টেজ শো বন্ধ করে তিনি রুনা লায়লার ট্রেনিং নিয়েছেন।
চলচ্চিত্রটি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন, পরিচালক সমিতির সভাপতি ও সেন্সরবোর্ড সদস্য মুশফিকুর রহমান গুলজার।
ছবি: নয়ন কুমার
আমার কথার প্রমাণ যদি আপনারা হলে গিয়ে না পান তাহলে আমি আর এ ধরনের কথা বলবো না।”
ছবি: নয়ন কুমার
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা হাসান ইমাম, অভিনেতা ফারুক, চিত্রনায়ক জায়েদ খান, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী চম্পা, প্রযোজক খোরশেদ আলম খসরু, গীতিকার কবির বকুল, সংগীত পরিচালক শওকত আলী ইমন, ঝিলিক এবং বাংলাঢোলের ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক প্রমুখ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ হোসেন জেমী।
ছবি: নয়ন কুমার
বাংলাঢোলের ইউটিউব চ্যানেলসহ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্রিক্সে পাওয়া যাবে ছবির গান, টিজারসহ অন্যান্য সব কনটেইন্ট।
