ইমরানের ‘ফাল্গুনও বসন্ত’
‘ফাল্গুনও বসন্ত’ শিরোনামের নতুন মিউজিক ভিডিও প্রকাশ করলেন ইমরান খন্দকার।
গানটির কথা ও সুর করেছেন আজাদ লালন ও সংগীতায়োজন করেছেন ফরহাদ। গানটি প্রকাশ হয়েছে আজব রেকর্ডসের ব্যানারে।
সম্পর্কে ইমরান খন্দকার বলেন, “মডার্ন ফোক প্যাটার্নের গানটি করে আমার খুব ভালো লেগেছে, আশা করি শ্রোতাদের ও ভালো লাগবে।”
গানটি ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা। ভিডিওটি পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী।
ভিডিওটি আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এছাড়াও শ্রোতারা শুনতে পারবেন জিপি মিউজিক ও বাংলালিংক ভাইব অ্যাপে।
২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে উঠে আসা ফোক শিল্পী ইমরানের প্রথম অ্যালবাম প্রকাশ হয় ২০১৬ সালে। ‘সাদাকালো দুঃখ’ শিরোনামের অ্যালবামটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে।
