সুইজারল্যান্ডেই কি বিয়ে করছেন রণবীর দীপিকা?
সুইজারল্যান্ডের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন রণবীর সিং। সেদেশের আধিকারিকরা তাকে প্রস্তাব দিয়েছেন, ছবির মতো দেশটিতেই তারা বিয়ে করুক।
রণবীর ও দীপিকা’র দুই পরিবার একসঙ্গে বসে এ বছর শেষের দিকে তাদের বিয়ে ঠিক করেছেন। কিন্তু শেষ অবদি বিয়েটা কোথায় হবে তা জানা যায়নি।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি সুইজারল্যান্ডের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়েছেন রণবীর সিং।
আর সে দেশের পর্যটন বিভাগের আধিকারিকরা চাইছেন ছবির মতো এই দেশটিতেই বিয়ে করুক বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং দীপিকা পাড়ুকোন । ইতিমধ্যেই ‘গুল্লি বয়’কে তারা এই প্রস্তাব দিয়েছেন।
এই প্রস্তাব আসার পর বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে, তবে কি বিরাট-আনুশকার মতোই এই জুটিও শেষ অবদি ইউরোপেই বিয়ে করবেন?
এই প্রশ্নের অবশ্য উত্তর এখনো জানা যায়নি। সুইজারল্যান্ডের পর্যটন বিভাগকে রণবীর এখনো কিছু জানাননি।
রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বলিউডে নানান আলোচনা চলছে। সব ঠিকঠাক থাকলে এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই বিয়ে করবেন বলিউডের সুপারস্টার এই জুটি।
২০১৩ সালে সঞ্জয় লীলা বনসালির ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’তে প্রথম জুটি বাঁধেন এই দুই বলিউডি তারকা, তারপর ২০১৫তে মুক্তি পায় তাদের সাড়াজাগানো সিনেমা ‘বাজিরাও মাস্তানি’।
২৫ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত সঞ্জয়ের বিতর্কিত ছবি ‘পদ্মাবত’-এ এই জুটির অনবদ্য অভিনয় আবার আলোচনায় আসে।
