২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার মঞ্চস্থ হবে ‘নদ্দিউ নতিম’

সাভারের এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা দিবস নাট্যোৎসব’-এ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মঞ্চস্থ হবে ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 08:46 PM

Updated : 25 Jul 2022, 08:32 PM

স্থানীয় সাংসদ মো. এনামুর রহমানের উদ্যোগে উৎসবটি আয়োজন করেছে জাগরনী থিয়েটার।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

নাটকটি প্রসঙ্গে রচয়িতা ও নির্দেশক আসাদুল ইসলাম গ্লিটজকে বলেন, “বর্তমান সময়ে একজন মানুষ অন্য একজনকে হত্যার জন্য আত্মাহুতি দিচ্ছে। এই নাটকে দেখা যায় একজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বাঁচাতে একজন কবির নির্বিকার আত্মাহুতি।

অন্যকে হত্যা করতে নয় বরং বাঁচাতেই আরেক মানুষের জীবন উৎসর্গ, যা এই সময়ের জন্য এক অনন্য আদর্শ হিসেবে পরিগণিত।

এই নাটকে একটি কাল্পনিক পরিবারের কাহিনি মঞ্চস্থ হয় যা একটি বাস্তব পরিবারের সদস্যরা অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে ফুটিয়ে তোলে।”

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসংগীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন, আরিফ আহমেদ ও আবহসংগীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান।