২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্জালে তনিমা হাদীর ‘মালতীলতা’

পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান-ভিডিও নিয়ে এলেন কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর কন্যা তনিমা হাদী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 08:15 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

বাংলাঢোলের ব্যানারে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে তনিমা হাদীর নতুন গান ‘মালতীলতা’। মেলো ক্ল্যাসিক্যাল ধারার গানটির কথা লিখেছেন লিমন ও মামুন, সুর-সংগীত করেছেন রেজাউল করিম লিমন।

সাদাত হোসাইনের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তানজিকা আমিন ও ইরফান সাজ্জাদ।

গানটি প্রসঙ্গে নিউইয়র্ক প্রবাসী তনিমা বলেন, “আইয়ুব বাচ্চুর সুরে ২০০২ সালে তৈরি হয়েছিল আমার অভিষেক অ্যালবাম। সেটি বাজারে আসে গত বছর। এরপর কয়েকটি সিঙ্গল গানে কণ্ঠ দিয়েছি আমি। তারই একটি হলো ‘মালতীলতা’। নান্দনিক গানের শ্রোতাদের মনে দাগ কাটবে গানটি।”

বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি উপভোগ করা যাচ্ছে দেশের সবক’টি মোবাইল ফোনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।