২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউজিক ভিডিওতে আমিন খান

প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন চিত্রনায়ক আমিন খান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 05:27 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

শিশুশিল্পী আতিকা রহমান মম ও লাভলুর গাওয়া ডুয়েট একটি গানে তাকে মম’র বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে।

‘আমার একটাই বোন’ শিরোনামের এই গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী হোসেন। গানটির কোরিওগ্রাফি ও ভিডিও নির্মাণ করেছেন মাসুম বাবুল।

আমিন খান বলেন, “চলচ্চিত্র ও নাটকে নিয়মিত অভিনয় করলেও কোনো মিউজিক ভিডিওতে এর আগে কাজ করা হয়নি। সেই হিসেবে এটাই আমার প্রথম কোনো মিউজিক ভিডিও।

মম অনেক ভালো গান করে। মূলত তাকে উৎসাহিত করার জন্যই এ কাজটি করলাম। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে নতুনদের কাজে উৎসাহ দিই তাহলে তারা অনেক ভালো কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস।”

শিশুশিল্পী আতিকা রহমান মম বলেন, “চিত্রনায়ক আমিন খানকে আমার বড় ভাইয়ের চরিত্রে পেয়ে আমি খুবই খুশি। গান ও ভিডিও দুটোই অনেক ভালো হয়েছে। আশা করি সকলের কাছে তা ভালো লাগবে।”

ইউটিউবে বাজনাবিডির ইউটিউব চ্যানেল গানটির ভিডিও প্রকাশ হয়েছে।