২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠকের গল্পে রাজের টেলিছবি ‘বৈশাখের হাওয়া’

পহেলা বৈশাখ উপলক্ষে পাঠকের লেখা গল্প নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল নিয়ে এলো টেলিছবি ‘বৈশাখের হাওয়া’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 05:57 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

পাঠকের লেখা গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিছবি ‘বৈশাখের হাওয়া’। মোস্তফা কামাল রাজের নির্মাণে এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, বিজরী বরকতুল্লাহ, মিশু সাব্বির, শাহতাজ প্রমুখ। তারকাশিল্পীদের পাশাপাশি এতে ধরা দেবেন নতুন তিন শিল্পী।

বাংলাঢোল জানায়, এ টেলিছবির জন্য নতুন মুখের সন্ধানে নামে তারা। সে প্রতিযোগিতায় বিজয়ী হন নতুন তিন শিল্পী মালিহা, নানজিবা ও শ্রাবণ।

 

নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, “বাংলাঢোল প্রযোজিত বাংলাফ্লিক্স বৈশাখী টেলিছবি-র জন্য প্রথমে গল্প আহবান করা হয়েছিলো ফেইসবুকে। বিপুল পাঠকের পাঠানো গল্প থেকে নির্বাচন করা হয় জি এম আজমের লেখা গল্পটি।”

টেলিছবিতে ব্যবহৃত হয়েছে সংগীতশিল্পী কর্ণিয়ার নতুন গান ‘নববর্ষ’।

আগামী ১২ এপ্রিল টেলিছবি সংশ্লিষ্ট তারকাদের উপস্থিতিতে বাংলাঢোল স্টুডিও থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানের মাধমে দেশের লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স-এ এক্সক্লুসিভলি প্রকাশ করা হবে ‘বৈশাখের হাওয়া’।

পরে বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এটি উপভোগ করা যাবে।