২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেদী বাপনের ‘দিলে দিলে লাগে টান’

‘দিলে দিলে লাগে টান’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন এ প্রজন্মের সংগীত শিল্পী মেহেদী বাপন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 08:55 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

গানটির কথা, সুর ও সংগীত শিল্পীর নিজের। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাট্য নির্মাতা রানা ইব্রাহীম।

গানটি প্রসঙ্গে মেহেদী বাপন বলেন, “ সবাইকেবিনোদন দেয়াটাই মূল উদ্দেশ্য গানটি নির্মাণের। বেশি বেশি বাংলা গান শুনুন, দেশীয় সংগীতের পৃষ্ঠপোষকতায় অবদান রাখুন।”

নির্মাতা রানা ইব্রাহিম বলেন, “ভিডিওটা অনেক পরিশ্রম করে নির্মাণ করেছি। আশা করছি সবার ভালো লাগবে। নাটকের পাশাপাশি নিয়মিত মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা আছে আমার।”

এপ্রিলের শুরুতেই যাদুর বাক্স মিউজিক লেবেল ও ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে।