২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার সিনেপ্লেক্সে তিন হলিউডি চলচ্চিত্র

শুক্রবার থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে হলিউডের তিন চলচ্চিত্র ‘রেডি প্লেয়ার ওয়ান’, ‘দ্য শেইপ অব ওয়াটার’ ও ‘টম্ব রেইডার’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 04:04 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

‘রেডি প্লেয়ার ওয়ান’ পরিচালনা করেছেন স্টিভেন স্পিলবার্গ।

আর্নেস্ট ক্লাইনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টাই শেরিডান। আরো রয়েছেন অলিভিয়া কুক, সায়মন পেগ প্রমুখ।

১৫ বছরের বিরতি শেষে জনপ্রিয় গেইম সিরিজ ‘টম্ব রেইডার’ অবলম্বনে নির্মিত নতুন ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে গত ১৬ মার্চ।

মুক্তির পরপরই দর্শকদের দারুণ সাড়া অর্জন করা ছবিটি এরইমধ্যে আয় করেছে ২০০ মিলিয়ন ডলারের বেশি।

রোর উথাগ পরিচালিত এ ছবিতে অ্যালিসিয়া ছাড়াও আরো রয়েছেন ডমিনিক ওয়েস্ট, ওয়ালটন গগিনস, ড্যানিয়েল উ, নিক ফ্রস্ট ও ক্রিস্টিন স্কট টমাস প্রমুখ।

এ ছাড়া ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে এবার সেরা ছবির অস্কার পাওয়া ‘দ্য শেইপ অব ওয়াটার’ বাংলাদেশের দর্শকদের বড় পর্দায় দেখার সুযোগ করে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

গুয়েরমো দেল তোরো পরিচালিত এ ছবি অস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন পায়। পুরস্কার জিতেছে সেরা ছবি, সেরা পরিচালক, অরিজিন্যাল স্কোর ও প্রোডাকশন ডিজাইন বিভাগে।