‘তোমার আকাশ’ গানের ভিউ ১২ লাখ
প্রায় ১২ লাখেরও বেশি বার ইউটিউবে ভিউ হয়েছে সংগীত শিল্পী সুস্মিতা আনিসের নতুন মিউজিক ভিডিও ‘তোমার আকাশ’।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি।
সুস্মিতা আনিস বলেন, “তরুণী মনের স্বপ্ন-ভাবনা-ভালোলাগা গানটি গড়ে উঠেছে। দর্শকরা যখন গানটি গ্রহণ করেন, উপভোগ করেন, শিল্পী হিসাবে এটাই আমার জন্য বড় পাওয়া।”
গানটি কম্পোজ করেছেন অদিত রহমান, লিখেছেন সোহেল আরমান। মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন তানজিন তিশা ও নেপালের মডেল নারায়ন ঢাকাল।
ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
তানিম রহমান অংশু বলেন, “অল্প সময়ে দর্শকরা ভালোভাবে নিয়েছেন গানটিকে। গানের মিউজিক ভিডিও-র দর্শক এক মিলিয়ন পার হওয়াটা অত্যন্ত আনন্দের।”
মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে।
