২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা সমিতি মঞ্চে ‘শেষ সংলাপ’

বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চে ‘শেষ সংলাপ’-এর প্রদর্শনী করবে ‘সময় নাট্যদল’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 06:06 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

সময় নাট্যদলের দর্শকপ্রিয় নাটক ‘শেষ সংলাপ’ মঞ্চস্থ হতে যাচ্ছে আগামী ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় বেইলী রোডের মহিলা সমিতি মঞ্চে, গ্লিটজকে এমনটাই জানালেন নাটকটির নির্দেশক আকতারুজ্জামান। এদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির ৭৬তম প্রদর্শনী।

মিশরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তার পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ মৃত্যুকালে তিনি তার মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি।

পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীর বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়।

সমস্যার সমাধান হবে কোন পথে? আইনী পদ্ধতিতে নাকি অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ন ‘শেষ সংলাপ’।

মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী।

নাটকটির পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোষাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।

অভিনয় করছেন- পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, রুমা, মানসুরা আক্তার লাভলী, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি প্রমুখ।