২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনিভায় বিয়ের অনুষ্ঠান হবে সোনম কাপুরের

আগামী ১১ মে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর আনন্দ আহুজা ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 09:57 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

বিরাট-আনুশকার মতো সোনম-আনন্দের বিয়ের অনুষ্ঠানও হচ্ছে বিদেশের মাটিতেই ।

মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিক মৃত্যু হয় শ্রীদেবীর। কাপুর পরিবারে হঠাৎকরেই নেমে আসে শোকের ছায়া ।

সেই শোক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছে পরিবারটি । সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মে অনিল কাপুর কন্যা সোনম কাপুরের বিয়ে ।

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এই গ্রীষ্মেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সোনম কাপুর ও দিল্লির তরুণ ব্যবসায়ী আনন্দ অহুজা ।

এনডিটিভি সূত্রের খবর, আগামী ১১ এবং ১২ মে সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত হবে সোনম কাপুরের বিয়ের আসর । কাপুর পরিবারের কাছের আত্মীয় ও বন্ধুরা নিমন্ত্রিত থাকবেন এই অনুষ্ঠানে ।

ইতিমধ্যেই অনিল কাপুর নিজে প্রত্যেককে ফোনে নিমন্ত্রণ করতে শুরু করেছেন । নিমন্ত্রিতদের যাওয়ার জন্য অত্যন্ত দ্রুততায় ফ্লাইট বুকিংও করা হচ্ছে ।

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনমের সম্পর্ক প্রায় দুইবছরের । সোনমের পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক আনন্দের ।

অবশ্য এই বিয়ে নিয়ে কেউই মুখ খুলতে রাজি হননি গণমাধ্যমের কাছে ।

কিছুদিন আগে ভারতীয় টেলিভিশনের এক টক-শো’তে সোনম কাপুর জনসমক্ষে বিয়ে নিয়ে কথা বলতে আপত্তি করেছিলেন । কারণ এটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার।

Chillin' out maxin', relaxin' all cool      .... 2/3

A post shared by anand ahuja (@anandahuja) on