স্বাধীনতা দিবসে গাইবে দলছুট
স্বাধীনতা দিবস উপলক্ষে একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘অগ্নিঝরার গান’। বাপ্পা মজুমদারের উপস্থাপনায় এতে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ স্বাধীনতার মোট ৪টি গান পরিবেশন করবে দলটি। সেই সঙ্গে গানগুলোর প্রেক্ষাপট সম্পর্কে বলবেন বাপ্পা মজুমদার ।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ ।
অনুষ্ঠানের প্রযোজক গ্লিটজকে বলেন, “এটি একটি ভিন্ন ধরণের অনুষ্ঠান আমরা করার চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাহিরে গানগুলোর ইতিহাস প্রেক্ষাপট নিয়ে শিল্পী নিজেই আলোচনা করবেন। ‘দলছুট’ অনেক বড় মাপের দল। কাজের ক্ষেত্রে খুবই সহযোগিতাপূর্ণ, চমৎকারভাবে অনুষ্ঠানটি আমরা শেষ করেছি।”
অনুষ্ঠানটি সোমবার রাত সাড়ে ৯টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।
