২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটপর্দায় স্বাধীনতা দিবসের যতো আয়োজন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে দিনভর আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 04:03 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

মুক্তিযুদ্ধের গান নাটক, প্রামাণ্যচিত্র ও আলোচনা অনুষ্ঠানে দিনভর ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ও তার শহীদদের স্মরণ করা হবে শ্রদ্ধাভরে।

চ্যানেল আই

সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব।  চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি প্রচারিত অনুষ্ঠানটিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গান পরিবেশন করবেন দেশের খ্যাতিমান শিল্পীরা।

৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’, পরিচালনায় জিল্লুর রহমান । উপস্থাপনা ফরিদুর রেজা সাগর।

সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি প্রচার হবে দেশের প্রবীন ও নবীন চিত্রশিল্পীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন অনুষ্ঠান ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’।

রাত ৮টায় প্রচার হবে মুক্তিযুদ্ধের নাটক ‘যুদ্ধশিশু’। মাসুদ আহমেদের উপন্যাসের ছায়া অবলম্বনে নাট্যরূপ মানস পাল ও পরিচালনায় গোলাম হাবিব লিটু। এতে অভিনয় করেছেন তানিয়া আহমেদ, আফরোজা বানু, জোভান প্রমুখ।

জিটিভি

Image
জিটিভিতে রাত ৯টায়  প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘স্বাধীনতার প্রতিধ্বনী’।

জিটিভিতে রাত ৯টায়  প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘স্বাধীনতার প্রতিধ্বনী’।

 

সকাল ১০টা ১৫মিনিটে চ্যানেলটি প্রচার করবে বিশেষ বাংলা ছায়াছবি ‘সিপাহী’। কাজী হায়াতের পরিচালনায় ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- ইলিয়াছ কাঞ্চন, মান্না, চম্পা, রাজীব।

বিকাল ৫টা ৩০মিনিটে প্রচার হবে সোহেল রানার প্রযোজনায় প্রতিদিনের অনুষ্ঠান ‘এই সন্ধ্যায়’ এর বিশেষ পর্ব।

এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বধ্যভূমির প্রথম সশস্ত্র যোদ্ধা মোঃ আবু শামা ও কালোরাতের পুলিশ বাহিনীর ওয়্যারলেস অপারেটর শাহজাহান মিয়া।

বলবেন কালোরাতের দূঃসহ সব স্মৃতিকথা।

সন্ধ্যা ৬টা৩০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘যুদ্ধদিনের কথা’। ১৯৭১ সালের যুদ্ধ চলাকালীন সেই সময়কার ইতিহাস বর্নণা করবেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং বাংলাদেশ ব্যাঙ্কের সাবেক ডেপুটি গভর্ণর নাজনীন সুলতানা নীনা ।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারেক খান ও সাইফুল ইসলাম সাইফ।

রাত ৯টায়  প্রচার হবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘স্বাধীনতার প্রতিধ্বনী’।

অনুষ্ঠানে ক্র্যাক প্লাটুন নিয়ে কথা বলবেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এবং হাবিবুল আলম (বীর প্রতীক)।

রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বধ্যভূমির ইতিকথা’।  এইচ এ এম রাজনের প্রযোজনায়  অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জহির রায়হান পুত্র বিপুল রায়হান।

দেশ টিভি

মহান স্বাধীনতা দিবস এবং দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হয়েছে কনসার্ট।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি সম্প্রচারিত এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন মমতাজ, সোলস্, রথীন্দ্রনাথ রায়, শাহিন সামাদ, তিমির নন্দী, ফকির আলমগীর, পারভেজ প্রমুখ। আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সম্প্রচারিত হবে।

দীপ্ত টিভি

সকাল ৮টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘দীপ্ত প্রভাতী’। ২৬ মার্চ উপলক্ষে দেশের গান নিয়ে থাকছেন শিল্পী তিমির নন্দী ও ইন্দ্রমোহন রাজবংশী। উপস্থাপনায় আছেন ‘মৃদুলা’।

রাত ৮টা ৩০মিনিটে প্রচারিত হবে স্বাধীনতা যুদ্ধে নারীর অবদান ও কয়েকজন নারী মুক্তিযোদ্ধার স্মৃতিকথা অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বীরনারী’।

এনটিভি

Image
এনটিভিতে  রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’।

এনটিভিতে  রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’।

 

দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভি’র ষ্টুডিও থেকে সরাসরি সম্প্র্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধ ও নারী’।

মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন শাকিলা মতিন মৃদুলা।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সঙ্গীতশিল্পী শাহীন সামাদ, আবৃত্তিশিল্পী তামান্না ডেইজী, নারী মুক্তিযোদ্ধা বকুল মোস্তফা এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তান রোকাইয়া হাসিনা।

 রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন- অপর্ণা ঘোষ, ওমর আয়াজ অনি, রিমি করিম, প্রমুখ।

রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘আলোকচিত্রে মুক্তিযুদ্ধ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান।

এটিএন বাংলা

রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘স্বাধীনতা তুমি’। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করছেন নাজমুল রনি।

অভিনয় করেছেন তৌসিফ, তানজিন তিশা, এস এন জনি, আশরাফুল আলম সোহাগ, আফরিন খান প্রমুখ।