২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থপতি শাওনের ‘চার দেয়ালের কাব্য’

শুধুমাত্র অভিনয়শিল্পী ও পরিচালকই নয়, পেশাগত জীবনে মেহের আফরোজ শাওন একজন স্থপতিও। সেই পরিচয়েই তিনি এবার হাজির হলেন ‘চার দেওয়ালের কাব্য’ শিরোনামে এটিএন বাংলার একটি অনুষ্ঠানে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 09:53 PM

Updated : 08 Apr 2022, 06:03 PM

দুই বন্ধুকে নিয়ে শাওন গড়ে তুলেছেন ডটস্ নামে একটি প্রতিষ্ঠান। তিন স্থপতি বন্ধুর ডিজাইন করা বাড়ি নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

শাওন জানান, অনুষ্ঠানে তিনি ও তার দুই বন্ধু স্থপতি নায়লা হাসান ও স্থপতি মান্না রাব্বির ডিজাইন করা একটি ডুপ্লেক্স বাড়ির ভিতর ও বাইরের গৃহশৈলী নিয়ে কথা বলেছেন ক্যামেরার সামনে।

এ্যানি খানের উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় ‘গ্রেটওয়াল সিরামিক চার দেয়ালের কাব্য’ অনুষ্ঠানের এই পর্বটি প্রচার হবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।