দুরন্ত টিভিতে ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার দুরন্ত টিভিতে ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার হবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনয়শিল্পী শমী কায়সার। এটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার।
নির্মাতারা জানিয়েছেন, অনুষ্ঠানে শমী কায়সারের কাছ থেকে বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শুনবেন শিশুরা।
বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথাও আলোচনা করা হবে অনুষ্ঠানে। গল্পে গল্পে ফুটে উঠবে বঙ্গবন্ধুর শিশুবান্ধব রূপ।
অনুষ্ঠানে শমী কায়সারের সঙ্গে অভিনয় করেছেন করেছেন জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী, সিরাতিম মুস্তাকিম দিহানসহ একঝাঁক শিশু-কিশোর।
শনিবার বিকেল ৫টা ও রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
