২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে ইলিয়াস-ইতির ‘মনের মাঝে'

পহেলা বৈশাখ উপলক্ষে আসছে কণ্ঠশিল্পী ইলিয়াস ও ইতির দ্বৈত গানের মিউজিক ভিডিও `মনের মাঝে’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 03:30 PM

Updated : 08 Apr 2022, 06:03 PM

সম্প্রতি রনস্ মিউজিক-এর ব্যানারে নির্মিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস ও ইতির ‘মনের মাঝে’ গানের মিউজিক ভিডিও।

সায়েম রানার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত।

গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন জিসান রাজ ও এসকে তৃষ্ণা। ভিডিও নির্মাণ করেছেন এস এম তুষার। চিত্রগ্রহণ করেছেন রানা শেখ ও কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব।

মিউজিক ভিডিওটি সম্পর্কে নির্মাতা বলেন, “ ‘মনের মাঝে’ ভিডিওটি বেশ ভালো হয়েছে। খুব যত্ন নিয়ে কাজটি করেছি। গানটির পাশাপাশি মিউজিক ভিডিও নিয়েও আমি বেশ আশাবাদী। আশা করি দর্শকরা নতুনত্বের ছোঁয়া পাবে।”

আসছে পয়লা বৈশাখে রনস্ মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘মনের মাঝে’ গান-ভিডিওটি। পাশাপাশি দেখা যাবে অন্যান্য প্ল্যাটফর্মেও।