২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইম আর্ট-এর দশবছর পূর্তি উৎসব

মূকাভিনয় শিল্পচর্চায় ১০ বছর পূর্ণ করতে চলেছে মূকাভিনয়ের সংগঠন মাইম আর্ট। আগামী ১৩ মার্চ সংগঠনটি পথচলারদশবছর পূর্ণ করবে। এ উপলক্ষে ১০বছর পূর্তি উৎসব পালন করতে যাচ্ছে তারা। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2018, 05:37 PM

Updated : 08 Apr 2022, 06:02 PM

মাইম আর্ট-এর পক্ষ থেকে এস বি শুভ গ্লিটজকে জানান, আগামী ১৫ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালারএক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১০ বছর পূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে।

এক দিনের এ আয়োজনের মধ্যে থাকছে, দিনে মাইম আর্ট-এর উন্মুক্ত মূকাভিনয়, বিকেলে আলোচনা ও সম্মাননা প্রদান,সন্ধ্যায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন দলের মূকাভিনয়, রাতে মূকাভিনয় শিল্পী নিথর মাহবুবের একক মূকাভিনয় এবংসবশেষে মাইম আর্ট-এর দলীয় পরিবেশনা।

স্বাধীনতা পরবর্তী সময়ে পার্থপ্রতিম মজুমদারের হাত ধরে বাংলাদেশে মূকাভিনয় চর্চা শুরু হলেও এক পর্যায়ে স্তিমিত হয়ে পড়েএ শিল্পের চর্চা।

গত দশকের শেষের দিকে মূকাভিনয় শিল্পী নিথর মাহবুবের নিরলস প্রচেষ্টায় দেশে শিল্পটির ব্যাপক পরিচিতি ঘটে।

বাংলাদেশে মূকাভিনয় শিল্পটি যখন বিলুপ্তির পথে ঠিক তখনই এ দেশে মাইম শিল্পকে জনপ্রিয় করতে এবং এর স্বতন্ত্রঅবস্থান তৈরির অঙ্গীকার নিয়ে নিথর মাহবুব ২০০৮-এর ১৩ ফেব্রুয়ারি ঢাকায় গড়ে তোলেন মাইম-এর সংগঠন মাইম আর্ট।

গত ১০ বছরে মাইম আর্ট সারা দেশে ৩০০টিরও অধিক মূকাভিনয় প্রদর্শনী করেছে এবং ২০টির অধিক মূকাভিনয় কর্মশালারআয়োজন করেছে।