নারী দিবসে পৌলমীর গান
আন্তর্জাতিক নারী দিবসে রবীন্দ্রসংগীত নিয়ে হাজির হলেন কলকাতার সংগীতশিল্পী পৌলমী গাঙ্গুলী।
‘সেই ভালো’ শিরোনামের গানটি বৃহস্পতিবার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
পৌলমী গ্লিটজকে বলেন, “পুরো গানের রেকর্ডিং মুম্বাইয়ে হয়েছে। নারী দিবসকে ঘিরে এটিই আমার প্রথম কোনো গান যেটি ইউটিউবে রিলিজ করেছি।”
গানের সংগীতায়োজন, ভিডিও নির্মাণ ও সম্পাদনা করেছেন প্রয়াগ যোশী, সাউন্ড মিক্স করেছেন সুব্রত মজুমদার পিকু।
