নারীদিবস উপলক্ষে তিন নারী নির্মাতার নাটক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনদিনব্যাপী তিন নারী নির্মাতার বিশেষ নাটক প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।
প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় অনেক নারীকে। তাদের সেসব গল্প নিয়ে আগামী ৮-১০ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে ‘প্রেরণায় নারীর গল্প’ শিরোনামে ৩টি নাটক।
নারীদের জীবনের গল্পে নাটকগুলি নির্মাণ করেছেন তিন নারী নির্মাতা-চয়নিকা চৌধুরী, মাতিয়া বানু শুকু ও শ্রাবণী ফেরদৌস।
নাটকটিতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। এ ছাড়া আরও রয়েছেন মামুনুর রশীদ, জোভান, তানজিন তিশা, সুজাত শিমূল, অরুণা হায়দার প্রমুখ।
শেষ দিনের নাটক ‘রূপ-অরূপের গল্প’ প্রচারিত হবে ১০ মার্চ রাত ৮টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, “আমাদের সমাজে মানুষের রূপকে সবচেয়ে বড় করে দেখা হয়। সত্যি কি রূপই মানুষকে মূল্যায়ন করার চূড়ান্ত মাপকাঠি? মানুষের অন্তরের রূপ আমরা কয়জন দেখতে পাই। এমন একটা গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। গল্পে একজন অ্যাসিড দগ্ধ নারীর গল্প আর তার সংগ্রামের পথকে দেখানোর চেষ্টা করা হয়েছে।”
