বৈশাখী টিভিতে ‘ছায়াবিবি’
বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’। এতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনয়শিল্পী আ খ ম হাসান, হোমায়রা হিমুসহ একঝাঁক পরিচিত মুখ।
নাটকটি রচনা ও পরিচালনা করছেন সাজ্জাদ হোসেন দোদুল।
তিনি জানান, গ্রামের বোকা মানুষদের তাবিজ, পানি পড়া দিয়ে ধোকাবাজির মাধ্যমে টাকা আয় করে নাটকের প্রধান চরিত্র। কুসংস্কারে আচ্ছন্ন সহজ সরল মানুষদের বোকা বানানোর গল্পই ‘ছায়াবিবি’।
এতে আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, অহনা, সিদ্দিক, আরফান, রাশেদ মামুন অপুসহ আরো অনেকে।
নাটকটি প্রচার হবে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ৯টা ২০ মিনিটে।
