নদীর চরে ‘ভবিতব্য’
একঝাঁক তারকাকে নিয়ে নাট্যকার-নির্মাতা সাজিন আহমেদ বাবু নির্মাণ করলেন নতুন নাটক ‘ভবিতব্য’।
নাটকের চিত্রনাট্যও লিখেছেন তিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, গাজী রাকায়েত, মনিরা মিঠু, লুৎফর রহমান জর্জ, রোবেনা রেজা জুঁই।
নির্মাতা গ্লিটজকে বলেন, “নদীর চরে টানা তিনদিন ধরে নাটকের শুটিং হয়েছে। সিনিয়র শিল্পীদের নিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ। সবাই বেশ আনন্দ নিয়ে কাজ করেছেন।”
নাটকটি নিয়ে নিজের তৃপ্তির কথাও শোনালেন এ নির্মাতা, “স্ক্রিপ্ট লেখার সময় যে ধরনের লোকেশন, চরিত্রের কথা ভেবেছিলাম স্ক্রিনে সেভাবেই নির্মাণে তুলে আনতে পেরেছি। শুটিং করে খুব আরাম পেয়েছি। এখন দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়।”
ঈদুল ফিতর উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
