২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার স্ত্রী’র সেরা সিনেমা: বিরাট

শুক্রবারই মুক্তি পেয়েছে আনুশকা শর্মার ছবি ‘পরী’। পর্দায় স্ত্রীকে দেখে প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 06:50 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

বিয়ের পর আনুশকা’র মুক্তি পাওয়া প্রথম ছবি । এ ছবির প্রধান অভিনেত্রীর পাশাপাশি ছবির প্রযোজকও তিনি। স্বাভাবিক কারণেই স্ত্রীকে পর্দায় দেখতে ছুটে গিয়েছিলেন বিরাট কোহলি।

সিনেমা দেখে প্রতিক্রিয়ায় জানালেন, ‘পরী’ আনুশকার সেরা ছবি ।

এনডিটিভি সূত্রে জানা গেছে, প্রথম একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ জিতে অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করেছেন বিরাট ।

সামনেই শ্রীলঙ্কায় শুরু হবে ত্রিদেশীয় সিরিজ । এখন মুম্বাইতেই রয়েছেন ভারতের ক্রিকেট অধিনায়ক ।

ছবি মুক্তির আগেই, বৃহস্পতিবার রাতেই স্পেশাল স্ক্রিনিংয়ে দেখে ফেলেছেন আনুশকার এই নতুন সিনেমা । স্ত্রীকে প্রশংসা করে মতামত দিলেন তিনি ।

টুইট করে তিনি জানিয়েছেন, ‘পরী’ ছবিতে আনুশকার অভিনয় দেখে তার মনে হয়েছে স্ত্রীর এখনও পর্যন্ত সবথেকে ভাল কাজ এটাই। পুরো সিনেমাটিই অসাধারণ লেগেছে তার। স্ত্রীর কৃতিত্বে তিনি গর্বিত। ছবি দেখতে দেখতে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন ।

 

ভারতের চলচ্চিত্র পরিবেশক অক্ষয় রাঠি মনে করছেন ‘পরী’ আনুশকার একটি ‘সাহসী’ পদক্ষেপ । মুক্তির প্রথম দিনেই সিনেমাটির দুই থেকে তিন কোটি রুপি আয়ের সম্ভাবনা । সপ্তাহ শেষে এগারো থেকে তেরো কোটি রুপি আয় হতে পারে ।