হৃদয় খানের বিবাহোত্তর সংবর্ধনা
বিয়ের পাঁচ মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় সংগীতশিল্পী হৃদয় খান ও তার স্ত্রী হোমায়রা খানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই পরিবারের সদস্য, অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকে।
তাদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সংগীতশিল্পী হাবিব, বালাম, চিরকুটের সুমিসহ আরো অনেকে।
গতবছরের ১০ সেপ্টেম্বর মালয়েশিয়া প্রবাসী হোমায়রা খানকে বিয়ে করেন হৃদয় খান। বিয়ের খবরটি শুরুতে আনুষ্ঠানিকভাবে না জানালেও ফেইসবুকে ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরে গুঞ্জন তৈরি হয়। পরে ফেইসবুক স্ট্যাটাসে বিয়ের ঘোষণা দেন হৃদয় খান।
তরুণ এ সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে এটি। এর আগে ২০১০ সালের দিকে পূর্ণিমা আক্তার নামে এক তরুণীর সঙ্গে ঘর বেঁধেছিলেন। কিন্তু বেশিদিন টেকেনি সে সংসার। পরবর্তীতে ২০১৪ সালে মডেল সুজানা জাফরের সঙ্গে সংসার পেতেছিলেন। সে সংসারও ভেঙে গেছে।
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
