২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

ঢাকা চলচ্চিত্র আন্দোলনের আয়োজনে ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 07:41 PM

Updated : 08 Apr 2022, 05:57 PM

দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হবে উত্তরার ৩ নং সেক্টরের রবীন্দ্র সরণীর বটতলায়। উৎসব উপলক্ষে বাংলাদেশী নির্মাতাদের কাছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহবান করা হয়েছে।

আগামী ১০ মার্চের মধ্যে অনুর্ধ্ব ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেওয়া যাবে। উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেয়ার লিংক:  https://goo.gl/sifS8s

উৎসব কমিটির আহ্বায়ক নির্মাতা নুরুল আলম আতিক বলেন, “নবীন নির্মাতাদের চলচ্চিত্রের সাথে সাধারণ মানুষের যোগসূত্র স্থাপন করার জন্য আমরা উন্মুক্ত স্থানে উৎসবটির আয়োজন করেছি।”

উৎসবে আমন্ত্রিত ও প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।