২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরতম বাফটা অ্যাওয়ার্ডস বিজয়ী যারা

১৮ ফেব্রুয়ারি লন্ডনের রয়েল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হল ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) একাত্তরতম আসর ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 09:27 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

পুরনো খবর:

কালো ঝলমলে বাফটা

এবার বাফটা পুরস্কারের আসরে সেরা চলচ্চিত্র, সেরা ব্রিটিশ চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পাঁচটি পুরস্কার জিতে ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’ রয়েছে শীর্ষে ।

মেয়ের ধর্ষণ ও হত্যার বিচার প্রার্থী এক মায়ের গল্প বলা হয়েছে মার্টিন ম্যাকডোনাহ নির্মিত এই ছবিটিতে ।

Image
‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’

‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’

 

বারোটি বিভাগে মনোনয়ন মিললেও মাত্র তিনটি পুরস্কার অর্জন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে কল্পবিজ্ঞানধর্মী প্রেমের ছবি ‘দ্য শেইপ অব ওয়াটার’ ।

যদিও সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন এই ছবির নির্মাতা গুইলারমো দেল তোরো ।

ব্রিটিশ চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য এবছর বাফটা পুরস্কার পেয়েছে ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল।

পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করেন ব্রিটিশ টিভি তারকা জোয়ান লামলে।

Image
‘দ্য শেইপ অব ওয়াটার’

‘দ্য শেইপ অব ওয়াটার’

২০১৮’র বাফটা বিজয়ী যারা:

সেরা চলচ্চিত্র এবং সেরা ব্রিটিশ চলচ্চিত্র: ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’।

সেরা পরিচালক: গুইলারমো দেল তোরো, ‘দ্য শেইপ অব ওয়াটার’

সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’ সেরা অভিনেতা: গ্যারি ওল্ডম্যান, ‘ডার্কেস্ট আওয়ার’

সেরা পার্শ্ব অভিনেতা: স্যাম রকওয়েল, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসন জেনি, ‘আই, টনিয়া’

ভিন্ন ভাষার সেরা চলচ্চিত্র: ‘দ্য হ্যান্ডমেইডেন’

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র: ‘কোকো’

সেরা তথ্যচিত্র: ‘আই অ্যাম নট ইয়োর নিগ্রো’

সেরা সিনেমাটোগ্রাফি: রজার ডিকিন্স, ‘ব্লেড রানার ২০৪৯’

সেরা আবহসংগীত: আলেকজান্ডার ডেসপ্লা, ‘দ্য শেইপ অব ওয়াটার’

সেরা উদীয়মান অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া

সেরা সম্পাদনা: ‘বেবি ড্রাইভার’

সেরা প্রডাকশন ডিজাইন: ‘দ্য শেইপ অব ওয়াটার’

সেরা পোশাক: মার্ক ব্রিজেস, ‘ফ্যান্টম থ্রেড’

সেরা শব্দ: ‘ডানকার্ক’

Image
ড্যানিয়েল কালুইয়া

ড্যানিয়েল কালুইয়া

সূত্র: বিবিসি নিউজ, ভ্যারাইটি, ইন্ডিয়া টুডে ।