২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে ‘কহেন কবি ভূতনাথ’

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে বুধবার প্রচার হবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘কহেন কবি ভূতনাথ’। একে ভূতের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2018, 08:26 PM

Updated : 08 Apr 2022, 05:54 PM

নাটকের গল্পটি এরকম, রতন একজন ভূত । রতন ভয় না দেখিয়ে কবিতাচর্চা করে। কবিতা লেখার অপরাধে রাষ্ট্রদ্রোহীতার মামলার আসামী করা হয় তাকে।

ভূতের কাজ ভয় দেখিয়ে মানুষের থেকে কাজ হাসিল করা, রতন তা মানতে নারাজ। তাই রতনকে পৃথিবীতে পাঠানো হয়েছে এক মাসের জন্য।

রতন ভয় না দেখিয়ে যদি শুধুমাত্র ভালোবাসা ও কবিতা দিয়ে মানুষের ভালোবাসা আদায় করে নিতে পারে তাহলেই রতনের মুক্তি মিলবে। অন্যথায় রতনের জন্য অপেক্ষা করে আছে যাবজ্জীবন জেল অথবা ফাঁসি। এমন গল্পেই নির্মিত হয়েছেন নাটকটি।

এতে মোশাররফ করিমের বিপরীতে কলি চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।

নাটকটি নিয়ে মোশারফ করিম বলেন, “নাটকের গল্পটা অন্যরকম। আমার চরিত্রটা মানবিক গুণাবলী সম্পন্ন এক ভূতের চরিত্র। নাটকের প্রধান উপজীব্য হচ্ছে প্রেম।

অপর্ণার সাথে আমার অনেক কাজ হয়েছে। ওর সাথে আমার বোঝপড়াটা বেশ ভালো । পরিচালক মুরসালিন শুভসহ টিমের সবাই খুব ভালো কাজ করেছে এবং সহযোগিতা করেছে।”

নাটকটি আরটিভিতে প্রচার হবে বুধবার রাত ১১টা ২০ মিনিটে।