২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জুটির ‘কাছে আসার গল্প’

‘ক্লোজআপ কাছে আসার গল্প’র নির্বাচিত তিনটি টিভিনাটকে অভিনয় করেছেন ছোটপর্দার তিন জোড়া অভিনয়শিল্পী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 09:50 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনে এবারও অংশ নেয় অসংখ্য ভক্ত। জমাকৃত গল্পগুলোর মাঝ থেকে নির্বাচিত সেরা তিন গল্প নিয়ে নির্মিত হয়েছে তিনটি টিভিনাটক।

এ কে এম মাহফুযুল আলম অনিক-এর গল্পে ‘তবুও ভালোবাসি’ নাটকটি পরিচালনা করছেন রুবায়েত মাহমুদ। নাটকটির মূল চরিত্রে অভিনয় করছেন অভিনয়শিল্পী সাফা ও সিয়াম। নাটকের টাইটেল সং কম্পোজ করেছেন সংগীত পরিচালক ও শিল্পী অদিত।

পরিচালক মাবরুর রশিদ বান্নাহ পরিচালনা করছেন মো: খায়রুল হাসানের লেখা ‘আমি তোমার গল্প হব’। এর মূল চরিত্রে অভিনয় করছেন অভিনয়শিল্পী তৌসিফ ও টয়া। নাটকের টাইটেল সং কম্পোজ করেছেন সংগীত পরিচালক ও শিল্পী মিনার।

মো: রফিকুল ইসলাম-এর রচনায় ‘শহরে নতুন গান’ নাটকটি পরিচালনা করছেন পরিচালক শাফায়েত মনসুর রানা। নাটকে অভিনয় করছেন অভিনয়শিল্পী মনোজ ও সাবিলা। নাটকের টাইটেল সং কম্পোজ করেছেন সংগীত পরিচালক ও শিল্পী রাফা।

নাটক তিনটি আগামী ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।