ওয়ারিনা হুসেনকে পছন্দ করলেন সালমান
‘লেড়কি মিল গ্যয়ি’ টুইটে লিখেছিলেন নায়ক । তিনিই জানালেন কাকে তার পছন্দ ।
বলিউডের দীর্ঘদিনের প্রশ্ন সালমান কাকে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? সম্প্রতি এক টুইটে সালমান লিখেছিলেন ‘লেড়কি মিল গ্যয়ি’(মেয়ে পছন্দ হয়েছে)।
এতেই জোর গুঞ্জন শুরু হয়ে যায়, মেয়েটি কে? সালমানের বান্ধবী লুলিয়া ভান্তুর? নাকি অন্য কেউ? সালমান কি এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন?
কিছুদিন আগে এক বিবৃতিতে সালমান বলেছিলেন, ‘আমি যখন বিয়ে করব, তখন নিজেই সেই খবর জানাব।’ সেকারণেই অনেকে সন্দেহ করছেন, এই টুইট সেরকম কিছুর ইঙ্গিত নাকি?
অবশ্য এ কৌতুহল নিরসন করলেন সালমান নিজেই।
প্রথম টুইটের প্রায় দুইঘন্টার কাছাকাছি সময়ে ফের এক আপডেট দিয়ে তিনি জানালেন, ‘চিন্তার কিছু নেই। পরিচালক অভিরাজ মিনাওয়ালের প্রথম ছবি ‘লাভরাত্রি’-তে আয়ুষ শর্মার বিপরীতে অভিনয় করার জন্য আমি ওয়ারিনাকে পেয়ে গিয়েছি।’
জি নিউজ সূত্রে খবর, সালমান খান ফিল্মসের পরবর্তী ছবি এই ‘লাভরাত্রি’। এই সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করছেন সালমানের পালিতা বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মা।
গতবছর নভেম্বরে সালমানের বোনের সাথে আয়ুষ শর্মার বিয়ের অনুষ্ঠান হয় হায়দ্রাবাদের ফলকনামা প্যালেসে । বলিউডের প্রায় সব নক্ষত্র উপস্থিত ছিল মুম্বাইয়ের বিয়ের রিসেপশন পার্টিতে ।
সালমান জানিয়েছেন, ‘খুব শিগ্গির আমরা গুজরাটে ‘লাভরাত্রি’-র শ্যুটিং শুরু করব।’
