২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওপারে চন্দ্রাবতী’ চলচ্চিত্রে পরীমনি

‘ওপারে চন্দ্রাবতী’ নামে নতুন এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলে অভিনেত্রী পরীমনি। ছবিটি পরিচালনা করছেন রফিক শিকদার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 08:49 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

এতে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করবেন পরীমনি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সাইমন সাদিককে। এছাড়াও বাংলাদেশ ও ভারতের একাধিক শিল্পী শিগগিরই সিনেমার সঙ্গে যুক্ত হবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প ও চিত্রনাট্যও তার।

চলচ্চিত্রের গল্প সম্বন্ধে রফিক শিকদার বলেন, “পরীমনি চরিত্রটি কলকাতার হিন্দু পরিবারের মেয়ে। পেশায় চিত্রশিল্পী। আর মুসলিম পরিবারের ছেলে সাইমনের চরিত্রটি একজন লেখকের। ঘটনাক্রমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু ধর্ম বাধা হয়ে দাঁড়ায়।”

মিম ফিল্ম প্রডাকশন হাউসের ব্যানারে নির্মিত হবে ছবিটি। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবির আনুষ্ঠানিক মহরত হবে। মহরতের দিনই জানানো হবে শ্যুটিংয়ের তারিখ।

‘ওপারে চন্দ্রাবতী’ শ্যুটিং শুরুর আগেই মুক্তি পাবে পরীমনি অভিনীত আরেক চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের দ্বিতীয় ছবিটি ইতিমধ্যে সেন্সরবোর্ডে জমা পড়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হবে জানিয়েছেন পরিচালক।

ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন রোহান।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।