২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বিয়ে, বিবাহোত্তর সংবর্ধনা নেপালে

পারিবারিকভাবে রোববার বিয়ে পিঁড়িতে বসছেন দুই অভিনয়শিল্পী ইরেশ যাকের ও মিম রশীদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 07:27 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

শুক্রবার সন্ধ্যায় তাদের গায়ে হলুদের আয়োজন করা হয়।

ইরেশ যাকের গ্লিটজকে বলেন, “দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের। একে অপরকে জানাশোনার ভিত্তিতেই পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে। সবার কাছে দোয়া চাইছি।”

বিয়ে ঢাকায় হলেও তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে নেপালে।

এর আগে গত শনিবার আংটি বদল করেন তারা। হাত বদল হওয়া সেই আংটির ছবি ইন্সটাগ্রামে প্রকাশের পর থেকেই তাদের বিয়ের গুঞ্জন উঠে। আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই গুঞ্জনের সমাপ্তি ঘটল।

তারকা দম্পতি আলী যাকের-সারা যাকেরের পুত্র ইরেশ যাকের বাবা-মার পথ ধরেই কাজ শুরু করেন ছোটপর্দায়। পাশাপাশি বড়পর্দায়ও দেখা গেছে তাকে।

২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

মিম রশিদ জনপ্রিয় অভিনেত্রী মিথিলার ছোটবোন। ২০১৪ সালের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজাকে বিয়ে করেন তিনি। গত বছরের শুরুর দিকে অমিতাভের সঙ্গে বিচ্ছেদ ঘটে তাদের।

বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠান পপকর্ণ এন্টারটেইনমেন্টে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত আছেন।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।