অমিতাভকে পিছিয়ে জনপ্রিয়তার শীর্ষে শাহরুখ
বলিউড সেলিব্রেটির জনপ্রিয়তায় অমিতাভকে ছাড়িয়ে গেলেন শাহরুখ। অভিমানে টুইটার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ‘বিগ বি’।
বলিউডে সর্বকালীন জনপ্রিয়তায় অমিতাভ বচ্চন ছিলেন সবার উপরে । টুইটারেও এতদিন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী । সম্প্রতি শাহরুখ ভেঙে দিল বিগ বি-র এই রেকর্ড।
আর তাতেই টুইটার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন অমিতাভ ।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরই টুইটারে অমিতাভ বচ্চন ছিলেন দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি ।
শাহরুখ খান চিড় ধরালেন তার এই জনপ্রিয়তায় । ভারতীয় সেলিব্রেটিদের মধ্যে টুইটারে সবচেয়ে জনপ্রিয় এখন শাহরুখ । টুইটারে তার ফলোয়ারের সংখ্যা ৩২,৯৪৪,৩৩৮।
অন্যদিকে অমিতাভের ফলোয়ারের সংখ্যা ৩২,৯০২,৩৫৩ । শাহরুখের বর্তমান ফলোয়ারের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছেন তিনি। আর তাতেই অভিমান হয়েছে এই বলিউডি মেগাস্টারের ।
তিনি লিখেছেন,“টুইটার! তুমি আমার ফলোয়ার কমিয়ে দিয়েছ । হাহা! এটা একটা জোক । সময় হয়েছে তোমার থেকে সরে যাবার । তোমাকে ধন্যবাদ এই যাত্রার জন্য । এই সমুদ্রে ‘অন্য’ অনেক মাছ রয়েছে এবং অনেক বেশি আকর্ষণীয়!”
‘শোলে’, ‘দিওয়ার’, ‘পা’, ‘বাগবান’ ইত্যাদি অনেক জনপ্রিয় সিনেমা তিনি উপহার দিয়েছেন । ৭৫ পেরিয়েও এখনও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি ।
জনপ্রিয়তায় এই পিছিয়ে পড়া তার মনে গভীর রেখাপাত করেছে, নইলে টুইটার ছাড়বেন কেন?
