২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এন্ড্রু কিশোরের সঙ্গে গাইলেন শুভ্রা

যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ও রূপসী’-তে জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের সঙ্গে প্লেব্যাক করলেন শুভ্রা দেবনাথ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 07:06 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা পার্থ দেব। এসএ রাশেদের সুর-সংগীতে চলচ্চিত্রটির টাইটেল ট্র্যাক ‘ও রূপসী’ গানটিতেই এন্ড্রু কিশোর ও শুভ্রা দেবনাথ কণ্ঠ দিয়েছেন।

নির্মাতা পার্থ দেব বলেন, “এন্ড্রু কিশোর ও শুভ্রা দেবনাথ দুজনেই আমার প্রিয় শিল্পী। শুভ্রা দেবনাথ মূলত রবীন্দ্র সংগীতশিল্পী। দিদির গানে প্রাণ আছে। আর এন্ড্রু কিশোর দাদা তো অনবদ্য।”

শুভ্রা দেবনাথ বলেন, “এন্ড্রু দা-র সঙ্গে গান করার অভিজ্ঞতাটি অবশ্যই দারুণ ছিল। আশাকরি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।”

‘ও রূপসী’ চলচ্চিত্রে যিশু সেনগুপ্ত, রিতু, পান্নাসহ দুই বাংলার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছেন বলে পরিচালক জানিয়েছেন।