২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘কনসার্ট ফর হিরো’স’

বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাস ও এটিএন ইভেন্টসের যৌথ আয়োজনে সোমবার অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কনসার্ট ফর হিরো’স’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 05:56 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

সাংস্কৃতিক অনুষ্ঠানটি যশোর সেনানিবাস থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী পিন্টু ঘোষ, প্রতিক হাসান, লিজা, সামিয়া জাহান, মারিয়া শিমু, মেহরাব ও তাসনিম আনিকা।

এছাড়া ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে থাকবে দলসহ নাদিয়া ও মীম চৌধুরী’র নৃত্য পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার (যশোর) মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান স্থলে বসেই সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কয়েক হাজার সদস্য সরিবারে বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করবেন।

অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরীনের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু ও নাজমুছ শাহাদাত নাজিম।