২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রীতির নৃত্যে ‘ব্যাটারি ড্যান্স’

বিশ্বজুড়ে চলমান এ অস্থির সময়ে বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এলো নিউইয়র্ক ভিত্তিক নাচের দল ব্যাটারি ড্যান্স।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 09:57 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

ঢাকার মার্কিন দূতাবাসের আয়োজনে শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ব্যতিক্রমী নৃত্য পরিবেশন করে উপস্থিত শতাধিক দর্শকদের মুগ্ধ করে দলটি।

প্রথম পরিবেশনা ছিল ‘পিপল গেট রেডি’। পরে আরও বেশ কয়েকটি নাচ পরিবেশন করে দলটি। ‘ব্যাটারি ড্যান্স’-এর পাশাপাশি অনুষ্ঠানে বাংলাদেশি নাচের দল সাধনা’র শিল্পীরাও নৃত্য পরিবেশন করেন।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট ও ব্যাটারি ড্যান্স কোম্পানির কর্ণধার ও কোরিওগ্রাফার জোনাথান হল্যান্ডার।

বার্নিকাট বলেন, “নাচের দলটি সহনশীলতার কথা বলে। বিশ্বের চলমান এ অস্থির সময়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াটা খুব জরুরি। ‘ব্যাটারি ড্যান্স’ সেই কাজটিই করছে দীর্ঘদিন ধরে।”

অনুষ্ঠানে জোনাথান হল্যান্ডার বলেন, “মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনে নাচ খুব কার্যকরী ভূমিকা রাখে। নাচের তালে তালে আমরা বিশ্বজুড়ে শান্তির বার্তাই ছড়িয়ে দিতে চাই।”

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ড্যান্স গ্রুপটি বিশ্বের বিভিন্ন দেশে পারফর্ম করেছে। দলটির প্রধান কার্যালয় নিউইয়র্কে।