‘বেপরোয়া মন’ নিয়ে শুরু হলো অ্যামোজ রেকর্ডস
শাওন গানওয়ালা-র নতুন গান প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করলো প্রযোজনা প্রতিষ্ঠান ‘অ্যামোজ রেকর্ডস’।
রঞ্জু রেজার কথায় আহম্মেদ হুমায়ুনের সুর ও সংগীতে প্রকাশিত হলো শাওন গানওয়ালার নতুন গানের মিউজিক ভিডিও ‘বেপরোয়া মন’। গানটি প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামোজ রেকর্ডস।
২৫ জানুয়ারি রাতে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘বেপরোয়া মন’ শিরোনামের এই গানের ভিডিও। এটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এতে শাওন গানওয়ালার পাশাপাশি মডেল হয়েছেন সুমিত ও শাকিলা।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী শাওন গানওয়ালা বলেন, “যেমন গান তেমন ভিডিও হয়েছে। আমি আনন্দিত। অ্যামোজ রেকর্ডসের জন্য শুভকামানা। আশা করছি আমাদের গান-ভিডিও দেখে মুগ্ধ হবেন সবাই।”
এতদিনের অভিজ্ঞতা এবার গান প্রযোজনায় কাজে লাগাতে চাই। এরজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”
তিনি জানান, ‘বেপরোয়া মন’ গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সবক’টি মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্মে।
অন্যদিকে শিগগিরই বেশকিছু এক্সক্লুসিভ অডিও এবং ভিডিও গান প্রকাশ করতে যাচ্ছে অ্যামোজ রেকর্ডস। যে তালিকায় রয়েছেন কুমার বিশ্বজিৎ, জয় শাহরিয়ার, মাহাদী, নিশিতা, কিশোর, বেলাল খান এবং কলকাতার নচিকেতার মতো শিল্পী।
