বৈশাখী টিভিতে গাইবেন শাহনাজ বেলী-আশিক
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ফোক গানের দুই সংগীতশিল্পী শাহনাজ বেলী ও আশিক।
সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে শিল্পীরা তাদের বাছাই করা পছন্দের গান পরিবেশন করবেন। এছাড়া দর্শকরা ফোন কলে তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন প্রিয় শিল্পীদের কাছে।
শাহনাজ বেলী বলেন, “বাংলা গানের জগতে লোক গানের বিশাল ভান্ডার দর্শকদের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য, সে লক্ষেই কাজ করে যাচ্ছি। দর্শকদের ভালো লাগা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে।”
নাবিলা ইসলামের উপস্থাপনা ও এস আলী সোহেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে শুক্রবার রাত ১১ টায়।
