প্রকাশ হলো মিউজিক্যাল ফিল্ম ‘পিছুটান’
প্রকাশ হলো সংগীতশিল্পী রাজশ্রী আচার্য’র মিউজিক্যাল ফিল্ম ‘পিছুটান’। মঙ্গলবার রাজধানীর এক রেস্টুরেন্টে এর প্রিমিয়ার শো ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাজশ্রী আচার্য বলেন, ‘‘অনেক যত্ন নিয়ে গানটি করেছি। কৃতজ্ঞতা জানাচ্ছি লেজার ভিশন পরিবারকে, যারা আমার এই গানটি প্রকাশ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন।’’
গানের কথা লিখেছেন জীবক বড়ুয়া । সুর ও সংগীত করেছেন সাব্বির জামান। ফিল্মটি পরিচালনা করেছেন মাহিন আওলাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সুবীর নন্দী, তপন চৌধুরী, উপস্থাপক আনজাম মাসুদ, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাব্বির জামান, রাশেদ, জীবক বড়ুয়া, মাহিন আওলাদসহ আরও অনেকে।
