শিল্পকলায় বিবর্তনের ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’
মনের মানুষ? নাকি, জীবন দেবতা? এসব প্রশ্নের উত্তর সন্ধানেই বিবর্তন নাট্যদলের তৃতীয় মঞ্চায়ন ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’।
আগামী ১০ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে বিবর্তন-এর নাটক ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’।
জমিদার পরিবার থেকে উঠে আসা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল লালনের। বাউলদের আখড়ায় রবীন্দ্রনাথের সাথে পরিচয় ঘটে খ্যাপা বোষ্টমির। বাউলদের সঙ্গে মিশে যেন মাটিতে নেমে এলেন ঠাকুর বাড়ির রবীন্দ্রনাথ।
এসব প্রশ্নের উত্তর খুঁজেছে বিবর্তন নাট্যদলের নাটক ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’।
নাটকটির নির্দেশক ইউসুফ হাসান অর্ক। নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ। নাটকের অন্যতম প্রধান চরিত্র খ্যাপা বোষ্টমি চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
সাধনা বললেন, “নাটকটির তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন তারই রিহার্সল চলছে। নাটকটিতে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করা বিবর্তনের সদস্যরা অভিনয় করছেন। সকলকে আমন্ত্রণ।”
