২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের জন্য আরিফের গান

‘আমরা প্রবাসী, দেশকে ভালোবাসি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মহিবুল আরিফ। গানের কথা লিখেছেন আরব আমিরাত প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 05:46 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

সাদাত সাহেদের সংগীতে গানটি রেকর্ড হয়েছে চট্টগ্রামের এসজে স্টুডিওতে। গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ করা হয়েছে গানটি।

মহিবুল আরিফ বলেন, “প্রবাসীরা দেশের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা।

আমার অবস্থান থেকে তাদের জন্য একটু সহানুভূতি প্রকাশের চেষ্টা করেছি। প্রবাসীদের জন্য গান করতে পেরে খুবই ভালো লাগছে।”

এ গান থেকে অর্জিত অর্থ দেশে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার জন্য খরচ করা হবে বলেও জানান তরুণ শিল্পী।

গানের গীতিকার কামরুল হাসান জনি গ্লিটজকে বলেন, “প্রবাসীরা প্রতিমুহূর্তেই দেশ নিয়ে ভাবে, দেশের প্রতি মায়া, দেশপ্রেম হৃদয়ে লালন করে।

গানের কথায় তাদের সেই ভালবাসাটুকুই ফুটিয়ে তুলতে চেয়েছি। জানিনা কতটুকু পেরেছি, তবে এটাই প্রকৃত সত্য- আমরা প্রবাসী, দেশকে ভালবাসি।”

গানে কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, মালয়েশিয়া, লেবানন, বাহরাইন, ইতালিসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রবাসীদের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে।