২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি অনুষ্ঠানে গাইবেন ডলি সায়ন্তনী

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে সরাসরি গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2018, 06:22 PM

Updated : 08 Apr 2022, 05:46 PM

নাবিলা ইসলামের উপস্থাপনা ও এস আলী সোহেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে শুক্রবার রাত ১১ টায়।

অনুষ্ঠান প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, “লাইভ অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে শিল্পীর সরাসরি যোগসূত্র স্থাপন হয় যা একজন শিল্পীর জন্য পরম পাওয়া। বরাবরই আমি দর্শকদের ভালোবাসা পেয়ে এসেছি, মৃত্যুর আগ পর্যন্ত দর্শকদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই।”

টিভি চ্যানেল সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে তিনি নিজের পছন্দের গান ছাড়াও নতুন কিছু গান গাইবেন, দর্শকও তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন এ শিল্পীর কাছে।

এর আগে গতমাসে এটিএন বাংলার একটি সংগীতানুষ্ঠানে দেখা গেছে তাকে। বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তির কথা বিজয়ের গান’ শিরোনামে সংগীতানুষ্ঠানটি নির্মাণ করেছিলেন জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত।

‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে তার সঙ্গে পারফর্ম করেন ফাহমিদা নবী ও রবি চৌধুরী।