‘গানের মানুষ’-এর অতিথি খুরশিদ আলম
৫ জানুয়ারি থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে সংগীতানুষ্ঠান ‘গানের মানুষ’। পাক্ষিক এ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন গুণী সংগীতশিল্পী খুরশিদ আলম।
এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লেখালেন কণ্ঠশিল্পী হাসান চৌধুরী। এটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।
পরিচালক জানিয়েছেন, গানের মানুষ অনুষ্ঠানটি মূলত গানের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের নিয়ে সাজানো হয়েছে।
অনুষ্ঠানের প্রতি পর্বে একজন অতিথিকে আমন্ত্রণ জানানো হয় এবং তাঁকে নিয়ে সাজানো হয়ে থাকে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীকে নিয়ে স্টুডিওতে আলাপচারিতায় অংশ নেন উপস্থাপক।
তিনি বলেন, “গান নিয়ে উপস্থাপকের সঙ্গে বিভিন্ন ধরনের খোলামেলা আলোচনার মাঝে নিজের পছন্দের গানগুলো পরিবেশন করেন শিল্পী।
গানের পাশাপাশি অনুষ্ঠানে আগত অতিথি এবং তাঁর পরিবারের সদস্যদের বিবৃতিসহ, তার স্বপ্ন, স্বপ্ন বাস্তবায়ণ নিয়ে কথা বলে থাকেন।
সেই সাথে থাকে গানের মানুষটিকে নিয়ে তাদের ইচ্ছা আকাঙ্খার প্রকাশও।”
অনুষ্ঠানটি প্রচার হবে শুক্রবার রাত ৮টায়।
