২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার রেস্তোরাঁয় বিরুশকার সঙ্গে অক্ষয়

দক্ষিণ আফ্রিকার এক রেস্তোরাঁয় বিরাট-আনুশকা-অক্ষয়ের একসঙ্গে আড্ডার ছবি এখন আলোচনার বিষয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 09:46 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে কেপটাউনের বিখ্যাত পাহড়ের সামনে নিজেদের ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন এই বিরুশকা।

অন্যদিকে, স্ত্রী টুইঙ্কল খান্নার পছন্দের জায়গায় একান্তে জন্মদিন কাটাবেন বলে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছিলেন অক্ষয় কুমার ।

কেপটাউনে এক রেস্তোরাঁয় বিরাট-আনুশকার সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে অক্ষয়কে। এরকম এক ছবিই ভাইরাল হয়েছে । ছবি ঘিরে নানান আলোচনা শুরু হয়ে গেছে ।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্র্রের খবর, ভারতের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত জুটি বিরাট-আনুশকা দক্ষিণ আফ্রিকায়, আবার অক্ষয় কুমারও ওখানেই সস্ত্রীক ছুটি কাটাচ্ছেন।

তাদের ভক্তরা আশা করছিল বলিউডের দুই সুপারস্টারের কি দেখা হবে বিদেশের মাটিতে? অবশেষে তা হ’লও।

ছবি দেখে মনে হচ্ছে রেস্তোরাঁয় অক্ষয় কুমার অপেক্ষা করে আছেন বিরুশকার সঙ্গে মধ্যাহ্নভোজনের জন্য ।

মুম্বাইয়ে বিরাট-আনুশকার রিসেপশনে থাকতে পারেননি ‘খিলাড়ী’ অক্ষয় । নব দম্পতির সঙ্গে কি দক্ষিণ আফ্রিকাতেই দেখা করার পরিকল্পনা ছিল তার?

সেইকারণেই কি কেপটাউনের এই আয়োজন?