২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকীর চলচ্চিত্রে জাহিদ হাসান

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবারের বিকেল’ চলচ্চিত্রে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। রোববার বছরের শেষরাতে এ খবর দেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 10:06 PM

Updated : 08 Apr 2022, 05:39 PM

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ রোববার দিবাগত রাত ১২ টায় এক ফেইসবুক লাইভে জানান, ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান।

লাইভে জাহিদ হাসান বলেন, “এটি একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র। সিনেমার কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। তারপরই চূড়ান্ত করেছি।”

কয়েক মাস ধরেই গালভর্তি দাড়িসহ জাহিদ হাসানকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। জানা গেল, সেই দাড়ির রহস্য। ‘শনিবারের বিকেল’ চলচ্চিত্রে তার চরিত্রেই প্রয়োজনেই এ বেশ নিয়েছেন তিনি। সিনেমায় একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন তিনি।

তিনি ছাড়াও এতে নুসরাত ইমরোজ তিশা ও ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি অভিনয় করবেন।

ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল, ভারতের শ্যাম সুন্দর দে। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।

এর আগে ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন জাহিদ হাসান