২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইশো কোটি পেরোলো ‘টাইগার’

নতুন বছরের প্রথম দিনে সালমান ভক্তদের জন্য খুশির খবর, দশদিনেই ‘টাইগার জিন্দা হ্যায়’ আয় করলো ২৫৪.৭৫ কোটি রুপি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 07:26 PM

Updated : 19 Aug 2022, 01:19 PM

আলী আব্বাস জাফর নির্মিত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাটি প্রমান করলো ৫২ পেরোলেও সালমান খান এখনও বলিউড বক্সঅফিসে কিং!

মুক্তির তিন দিনের মধ্যেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়া এই চলচ্চিত্রটি দশদিনের মধ্যেই আড়াইশো কোটি রুপির ব্যবসা করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আগামী দুই সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য কোনো ছবি মুক্তি পাচ্ছেনা বলে ‘টাইগার’ আরো ভালো ব্যবসা করবে।

সালমান-ক্যাটরিনা জুটি এর আগেও বক্সঅফিসে ভালো ফল করেছিল । আদিত্য চোপড়া প্রযোজিত ও কবির খান পরিচালিত ২০১২ সালের সাড়াজাগানো থ্রিলার ‘এক থা টাইগার’ ব্যবসা সফল ছিল।

পাঁচ বছর পর তারই সিকুয়্যাল ‘টাইগার জিন্দা হ্যায়’তেও একই জুটিকে দেখে মুগ্ধ ভক্তরা।

বলিউডি চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানাচ্ছেন, বছরের শেষদিন, রবিবার, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর ব্যবসা অনেক বেড়ে গিয়ে চলচ্চিত্রটির এখনো পর্যন্ত আয় দাঁড়িয়েছে ২৫৪.৭ কোটি।

 

ভারতীয় গোয়েন্দাবাহিনীর এজেন্ট টাইগার (সালমান) ও প্রাক্তন পাকিস্তানী এজেন্ট জোয়ার (ক্যাটরিনা) ইরাক যুদ্ধের রোমহর্ষক গল্প নিয়ে নির্মিত স্পাই থ্রিলার ‘টাইগার জিন্দা হ্যায়’।