২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইপিস্ট হাসান ইমাম

‘দ্য টাইপিস্ট’ শিরোনামে এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে টাইপিস্টের চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনয়শিল্পী হাসান ইমাম।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 05:43 PM

Updated : 08 Apr 2022, 05:39 PM

নাজিরী সাগরের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করছেন নাঈম হক। রোববার রাজধানীর প্রেসক্লাব এলাকায় চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন হাসান ইমাম।

তিনি গ্লিটজকে বলেন, “একজন টাইপিস্টের জীবনের গল্পে সাজানো হয়েছে চলচ্চিত্রটির গল্প। গল্পটা ভালো লেগেছে। বাকিটা দেখার অপেক্ষায়।”

নাজিরী সাগর জানালেন, মোট ছয়টি দৃশ্যে শেষ হয়েছে চলচ্চিত্রটি। এক দৃশ্যের সঙ্গে আরেক দৃশ্যের ব্যবধান এক বছরের। শেষ বয়সে গল্পের চরিত্রকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই এটি মুক্তি দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও পাঠানোর পরিকল্পনা আছে।