রাজনীতিতে রজনীকান্ত
রবিবার চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপে ভক্তদের সঙ্গে তার সাক্ষাতপর্বের ষষ্ঠ দিনে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিলেন রজনীকান্ত ।
সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে পা রাখবেন কি না সেই নিয়ে বহুদিন ধরেই নানা মহলে আলোচনা চলছিল। ৩১ ডিসেম্বর তাঁর সিদ্ধান্ত খোলাখুলি জানাবেন বলে ঘোষণাও করেছিলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের খবর, অভিনেতা রজনীকান্ত চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপে ভক্তদের উদ্দেশ্যে বলেন সময়ের প্রয়োজনেই তার রাজনীতিতে যোগদান ।
রজনীকান্ত বলেন, “দেশের গণতন্ত্র বিপর্যস্ত, ভারতের অন্যান্য রাজ্যের মানুষ তামিলনাড়ু নিয়ে মজা করছে । সময় পরিবর্তনের এটাই সঠিক সময় । গণতন্ত্রের নামে রাজনীতিবিদরা সাধারণ মানুষের সম্পত্তি গ্রাস করছে ।”
তার রাজনীতিতে যোগদান নিয়ে গত কয়েকমাস ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল । তার ঘনিষ্ঠমহলে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করলে আলোচনা তুঙ্গে ওঠে, তিনি কোন দলে যোগ দিতে চলেছেন? নাকি নিজেই দল গঠন করে ভোটের ময়দানে নামবেন?
রবিবার নিজের দল গড়ার ঘোষণা দেন এই সুপারস্টার । চারবছর পর তামিলনাড়ুর নির্বাচনে তার দল স্বতন্ত্রভাবে রাজ্যের ২৩৪টি আসনে প্রার্থী দেবে ।
সুপারস্টারের রাজনীতিতে যোগদানের ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে ।
তার চিরকালীন প্রতিপক্ষ অভিনেতা কামাল হাসানও তাকে স্বাগত জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনও ।
